Require Document for Tourist & Business Visa for Canada
Personal Documents:
- বর্তমান পাসপোর্ট (ফেরার নির্ধারিত তারিখ থেকে কমপক্ষে ০৬ মাসের বৈধতা থাকতে হবে এবং কমপক্ষে দুইটি খালি পৃষ্ঠা ও অচিহ্নিত ভিসা পৃষ্ঠা থাকতে হবে) এবং পূর্বের সব পাসপোর্টসহ। যদি সর্বশেষ পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে সেই পাসপোর্টের জন্য জি.ডি (ইংরেজি) কপি জমা দিতে হবে।
- পূর্বের সকল পাসপোর্ট (যদি থাকে)
- একটি সাম্প্রতিক রঙিন ছবি (সাইজ ৩৫ × ৪৫ মিমি) সাদা ব্যাকগ্রাউন্ডে, তবে ক্যাপ ও সানগ্লাস ছাড়া। দয়া করে লক্ষ্য করুন: ছবিটি ০৩ মাসের বেশি পুরোনো হওয়া যাবে না এবং পূর্বের কোনো ভিসায় ব্যবহার করা যাবে না। আবেদনকারীর ছবিতে উভয় কান দৃশ্যমান থাকতে হবে।
- আবেদনকারীর জন্ম সনদ / জাতীয় পরিচয়পত্রের কপি।
- বিবাহ সনদ অথবা তালাক সনদের কপি (ধর্ম অনুযায়ী)। বিধবা হলে মৃত্যুসনদের কপি প্রয়োজন।
- অ- বাংলাদেশি আবেদনকারীদের জন্য: বাংলাদেশের আবাসিক অনুমতিপত্র (Residence Permit) থাকতে হবে যা সদস্য রাষ্ট্রসমূহের অঞ্চল থেকে নির্ধারিত প্রস্থানের তারিখের কমপক্ষে ৩ মাস পর পর্যন্ত বৈধ থাকবে।
- অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে:
- যদি উভয় অভিভাবক একসাথে ভ্রমণ না করেন, তাহলে অভিভাবক বা অভিভাবকের একজনের সম্মতিপত্র।
- পিতা-মাতা বা আইনগত অভিভাবকের পাসপোর্টের ফটোকপি এবং তাদের আর্থিক সামর্থ্যের প্রমাণ।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অপ্রাপ্তবয়স্কের মূল জন্ম সনদ।
- আবেদনকারীর পারিবারিক তথ্য (পিতা, মাতা, বোন, ভাই, স্ত্রী/স্বামী, সন্তানের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জন্মস্থান, বর্তমান জাতীয়তা, পেশা) ইত্যাদি।
Professional Documents:
- ব্যবসায়ীদের জন্য: ট্রেড লাইসেন্স (নবায়নকৃত) এবং কোম্পানির লেটারহেড প্যাড (২টি খালি পৃষ্ঠা) প্রয়োজন, যা একক মালিকানা, অংশীদারিত্ব এবং লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য।
- অংশীদারিত্ব প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত নথি: ব্যবসায়িক চুক্তি / ডিডের কপি।
- লিমিটেড কোম্পানির জন্য অতিরিক্ত নথি: মেমোরেন্ডাম অব আর্টিকেল, সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, ফর্ম ১২ (লিমিটেড কোম্পানির জন্য), ভ্যাট, আইআরসি এবং সদস্যপদ সনদ (যদি থাকে)।
- ব্যবসায়িক কার্ড ০২ কপি।
- চাকরিজীবীদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) মূল কপি প্রদান করিতে হ্য়ইবে।
- কোম্পানির ঠিকানা, টেলিফোন নম্বর ও ইমেইল।
- কোম্পানির যে কর্মকর্তা স্বাক্ষর করবেন তার নাম ও পদবি।
- আবেদনকারীর নাম ও পদবি, কত বছর ধরে চাকরি করছেন, বেতন স্লিপ / মূল বেতন বিবরণী / সরকারি আদেশ (GO) এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য মূল নোট ভারবাল।
- শিক্ষার্থীদের জন্য: স্টুডেন্ট আইডি কার্ডের কপি, স্কুলের মূল ছুটির অনুমতিপত্র / অনুপস্থিতির অনুমতিপত্র যেখানে সম্পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, অনুমতি প্রদানকারী ব্যক্তির নাম ও পদবি উল্লেখ থাকতে হবে। যদি এটি স্কুল ট্যুর হয়, তাহলে স্কুলের চিঠিতে ভ্রমণের উদ্দেশ্য, সময়কাল এবং গন্তব্য উল্লেখ থাকতে হবে।
- অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য: অবসর সংক্রান্ত নথিপত্র।
Financial Documents:
- ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট (ব্যাংকের সিল ও স্বাক্ষরসহ মূল কপি) – গত ০৬ মাসের জন্য, কোম্পানি ও ব্যক্তিগত উভয়ের।
- অন্যান্য আর্থিক নথি যেমন: এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার স্টেটমেন্ট (যদি থাকে)।
- আয়কর সনদের কপি (গত ৩ বছরের), ই-টিআইএন সনদের কপি।
- অন্যান্য সম্পদের মূল্যায়ন যেমন: জমি, বাড়ি ইত্যাদি (যদি থাকে)।
Overseas Documents:
- পর্যটন উদ্দেশ্যে: ব্যক্তিগত আমন্ত্রণপত্র এবং আমন্ত্রণকারী ব্যক্তির পাসপোর্ট ও কানাডায় তার অবস্থানের প্রমাণপত্র (যদি থাকে)।
- ব্যবসায়িক সফরের জন্য: কানাডায় অবস্থিত হোস্ট প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণপত্র। এতে কনফারেন্স নিবন্ধনের বিস্তারিত, আবেদনকারীর সফরের কারণ, সংশ্লিষ্ট ব্যবসায়িক পক্ষগুলোর যোগাযোগ তথ্যসহ ভ্রমণসূচি এবং আবেদনকারীর চাকরির চুক্তির বিস্তারিত থাকতে হবে।
Travel Documents:
- এয়ার টিকিট বুকিং কপি।
- হোটেল বুকিং।
Processing Time:
- আল ফাতিহা ইন্টারন্যাশনালের ফাইল প্রসেসিং সময় – ৩/৫ কার্যদিবস।
- দূতাবাস প্রসেসিং সময়: ২ থেকে ৪ মাস মাস (দূতাবাসের উপর নির্ভরশীল)।
Visa Fees & Service Charge:
- ভিসা ফি – 100 CAD (কানাডিয়ান ডলার) অফেরৎ যোগ্য যা গ্রাহককে বহন করিতে হইবে।
- VFS এ বায়োমেট্রিক প্রদানের জন্য 85 CAD (কানাডিয়ান ডলার) ফি বাবদ প্রদান করিতে হইবে যা অফেরৎ যোগ্য এবং গ্রাহককে বহন করিতে হইবে।
- আল ফাতিহা ইন্টারন্যাশনাল এর সার্ভিস চার্জ – ৮,০০০ টাকা। ভিসা পাওয়ার পর এই টাকা মূল এ্যামাউন্টের সাথে সমন্বয় করা হইবে।
- এখানে উল্লেখ থাকে যে, প্রয়োজন স্বাপেক্ষে নোটারি এবং অনুবাদ খরচ গ্রাহককে বহন করিতে হইবে।