Require Document for WP/Express Entry Visa for Canada
কানাডার স্কিলড মাইগ্রেশন (Skilled Migration) বা এক্সপ্রেস এন্ট্রি (Express Entry)-র মাধ্যমে স্থায়ী বসবাসের (PR) আবেদনের জন্য ২০২৬ সালের হালনাগাদ চেকলিস্ট নিচে দেওয়া হলো। মূলত Federal Skilled Worker (FSW) প্রোগ্রামের অধীনে আবেদন করার জন্য এই নথিপত্রগুলো প্রয়োজন হয়।
প্রাথমিক যোগ্যতা ও সিলেকশন ফ্যাক্টর (Selection Factors) :
- আবেদনের আগে আপনাকে ১০০ পয়েন্টের গ্রিডে অন্তত ৬৭ পয়েন্ট পেতে হবে।
- বয়স: ১৮-৩৫ বছরের মধ্যে হলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া যায়।
- শিক্ষা: নূন্যতম এইচএসসি পাশ, তবে মাস্টার্স বা পিএইচডি থাকলে পয়েন্ট বেশি।
- কাজের অভিজ্ঞতা: গত ১০ বছরের মধ্যে অন্তত ১ বছরের পূর্ণকালীন (পেইড) কাজের অভিজ্ঞতা।
- ভাষা দক্ষতা: আইইএলটিএস (IELTS General) পরীক্ষায় প্রতিটি মডিউলে নূন্যতম CLB 7 স্কোর থাকতে হবে।
শিক্ষাগত নথিপত্র: :
- ECA (Educational Credential Assessment): আপনার বাংলাদেশী শিক্ষাগত যোগ্যতাকে কানাডার মানের সাথে যাচাই করার রিপোর্ট (যেমন- WES বা IQAS থেকে)।
- মূল সার্টিফিকেট এবং মার্কশিট।
ভাষাগত দক্ষতার প্রমাণ :
- IELTS (General Training) অথবা PTE (Core) পরীক্ষার অরিজিনাল রেজাল্ট কার্ড। (২ বছরের বেশি পুরনো হওয়া যাবে না)।
কাজের অভিজ্ঞতার প্রমাণ :
- Experience Letter: নিয়োগদাতার কাছ থেকে অফিশিয়াল লেটারহেড প্যাডে রেফারেন্স লেটার (এতে পদের নাম, দায়িত্ব, কাজের সময়কাল এবং বেতন উল্লেখ থাকতে হবে)।
- স্যালারি স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট (বেতন জমা হওয়ার প্রমাণ)।
আর্থিক সামর্থ্যের প্রমাণ (Proof of Funds - ২০২৬ আপডেট) অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে কানাডায় পৌঁছানোর পর আপনি নিজের খরচ চালাতে পারবেন :
- একক আবেদনকারীর জন্য: নূন্যতম ১৫,২৬৩ কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৩.৫ - ১৪.৫ লক্ষ টাকা)।
- পরিবারসহ (২ জন): ১৯,০০১ কানাডিয়ান ডলার।
- দ্রষ্টব্য: এই টাকা গত ৬ মাস ধরে আপনার ব্যাংকে থাকতে হবে। বড় কোনো হঠাৎ ডিপোজিটের ব্যাখ্যা দিতে হবে।
ব্যক্তিগত নথিপত্র :
- পাসপোর্ট: নূন্যতম ২ বছর মেয়াদ থাকা ভালো।
- পুলিশ ক্লিয়ারেন্স (PCC): আপনি যেসব দেশে ৬ মাসের বেশি থেকেছেন, সেসব দেশের পুলিশ ক্লিয়ারেন্স।
- মেডিকেল রিপোর্ট: আইআরসিসি অনুমোদিত চিকিৎসক (Panel Physician) দ্বারা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
- ডিজিটাল ছবি: ৩.৫ সিএম x ৪.৫ সিএম সাইজের সফ্ট কপি ও ৬টা প্রিন্ট কপি ছবি।
Visa Fees & Service Charge:
- কানাডার স্টুডেন্ট ভিসার জন্য প্রধানত দুই ধরনের সরকারি ফি দিতে হয় যা আপনাকে অনলাইন আবেদনের সময় ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া বাংলাদেশে VFS Global-এ কিছু সার্ভিস চার্জ দিতে হয়। ২০২৬ সালের আপডেট অনুযায়ী ফি-র তালিকা নিচে দেওয়া হলো:
- সরকারি মূল ফি (Government Fees) এই ফি সরাসরি কানাডা সরকারকে (IRCC) দিতে হয়, যেমন :
- আবেদন প্রসেসিং ফি: ৯৫০ কানাডিয়ান ডলার (CAD $950)। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৯২,০০০ - ৯৫,০০০ টাকার মতো (এক্সচেঞ্জ রেটের ওপর নির্ভরশীল)।
- Right of Permanent Residence Fee (RPRF): ৫৭৫ কানাডিয়ান ডলার (CAD $575)। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৭২,৫০০ - ৭৫,০০০ টাকার মতো।
- আল ফাতিহা ইন্টারন্যাশনাল এর সার্ভিস চার্জ – ২০,০০০ টাকা। ভিসা পাওয়ার পর এই টাকা মূল এ্যামাউন্টের সাথে সমন্বয় করা হইবে।
- মেডিকেল টেস্ট ফি: প্রায় ৮,০০০ - ১০,০০০ টাকা (অনুমোদিত প্যানেল চিকিৎসকের ফি)।
- পুলিশ ক্লিয়ারেন্স ফি। এলাকা ভিত্তিক ফি ভিন্ন ভিন্ন হতে পারে।
- এখানে উল্লেখ থাকে যে, প্রয়োজন স্বাপেক্ষে নোটারি এবং অনুবাদ খরচ গ্রাহককে বহন করিতে হইবে।
- এ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল সার্ভিস ফি (VFS Global Charges) কানাডা দূতাবাসের হয়ে বাংলাদেশে VFS Global কাজগুলো প্রসেস করে। তাদের কিছু নিজস্ব সার্ভিস চার্জ থাকে :
- পাসপোর্ট ট্রান্সমিশন ফি (Passport Transmission Fee): আপনি যদি অনলাইনে আবেদন করেন এবং পরে পাসপোর্ট জমা দিতে হয়, তবে বর্তমানে এটি প্রায় ৫,১০০ - ৯,২০০ টাকার মধ্যে হতে পারে (এটি আপনি কুরিয়ার বা অন্যান্য প্রিমিয়াম সার্ভিস নিচ্ছেন কি না তার ওপর নির্ভর করে)।